- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আকাশজয়ের আলোকোৎসব

২ জ্যেষ্ঠ রাতের আকাশ আলোর বিচ্ছুরণে উৎসবের আকাশ হয়ে উঠেছিল। আকাশে আতশবাজির রঙিন ধারা দেখে শহরের মানুষ আমোদিত হন। নানা রঙের আতশবাজির মোহনীয় আলোকচ্ছটায় শহরবাসীর মনে তৈরি হয় ভিন্ন ধরনের এক সন্তোষ। সরকারের উদ্যোগে মঙ্গলবার রাত ৭ টা থেকে ৮ টা পর্যন্ত এই আতশবাজি উৎসব উদযাপন করা হয় বঙ্গবন্ধু স্যাটেলাইটের মহাকাশ যাত্রাকে স্মরণীয় করে তুলতে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা স্টেডিয়ামে এই বর্ণালী আলোর উৎসব অনুষ্ঠিত হয়।
-সু.খবর

  • [১]