বিশেষ প্রতিনিধি
‘আকাশে মেঘ দেখলেই কৃষকরা বাঁধের দিকে দৌঁড়াচ্ছে। চেয়ারম্যান- মেম্বার দেখলে দৌড়ে এসে জিজ্ঞেস করে বাঁধের কাজ শেষ হবে তো। গত বছর নলুয়ার হাওর এবং মইয়ার হাওরে আফর বাঁধের উপর দিয়া পানি ঢুকছে। এইবার আরো খারাপ অবস্থা। বাঁধ-ক্লোজার কোন কিছুরই কাজ ৩০-৪০ ভাগের বেশি কাজ হয়নি।’ কথাগুলো সুনামগঞ্জের জগন্নাথপুর হাওর উন্নয়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক সিদ্দিকুর রহমানের।
কেবল জগন্নাথপুর নয়। ভাটি’র জনপদ ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর ও শাল্লার অবস্থা আরো ভয়াবহ। এই উপজেলাগুলোর কোথাও কোথাও কাজই শুরু হয়নি। অর্থাৎ কাজের অগ্রগতি শূন্য ভাগ।
চলতি বোরো মৌসুমে জেলার ৩৭টি বড় হাওরসহ মোট ৪২টি হাওরের ২২৫ টি পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) এবং ৭৬ টি প্যাকেজে ঠিকাদারদের মাধ্যমে বাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এবারের মোট বরাদ্দ ধরা হয়েছে পিআইসিতে ১০ কোটি ৭৭ লাখ টাকা এবং দরপত্রের মাধ্যমে (ঠিকাদারের মাধ্যমে) ৪৮ কোটি টাকা।
পিআইসি’র কাজ ২৮ ফেব্রুয়ারির মধ্যে এবং ঠিকাদারের কাজ ৩১ মার্চের মধ্যে শেষ করার কথা। এখনো কোথাও কোথাও পিআইসি’র কাজ শেষ হয়নি। ঠিকাদাররা অনেক বাঁধই (সাইড-ই) বুঝে নেয়নি। অর্থাৎ ঠিকাদাররা অনেক স্থানে কাজ-ই ধরেনি। কোথায় কাজ পেয়েছেন তারা সেটিও অনেক ঠিকাদার জানেন না। অথচ. ঠিকাদারদের বাঁধের দরপত্র সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন হয়েছে গত অক্টোবর মাসে এবং কিছু কাজের (৯ কোটি টাকার ২৮ টি প্যাকেজের) দরপত্র হয়েছে গত বছরের মার্চ মাসে।
প্রকল্পগুলো হচ্ছে চন্দ্রসোনার থাল হাওর উপপ্রকল্পের নিমজ্জিত বাঁধ মেরামত, প্রাক্কলিত মূল্য ২৩ লক্ষ ১৬ হাজার টাকা। শনির হাওর উপ প্রকল্পের নিমজ্জিত বাঁধ মেরামত, প্রাক্কলিত মূল্য ৫৩ লক্ষ ৮৪ হাজার টাকা। শনির হাওর উপ প্রকল্পের নিমজ্জিত বাঁধ মেরামত, প্রাক্কলিত মূল্য ৮৭ লক্ষ ১৬ হাজার টাকা। কাচ্চিভাঙ্গা হাওর উপ প্রকল্পের বাঁধ মেরামত, প্রাক্কলিত মূল্য ৪৩ লক্ষ ২৫ হাজার টাকা। সাংঘাইর হাওর উপ প্রকল্পের বাঁধ মেরামত, প্রাক্কলিত মূল্য ৩৪ লক্ষ টাকা। চন্দ্র সোনার থাল হাওর উপ প্রকল্পের বাঁধ মেরামত, প্রাক্কলিত মূল্য ৪৭ লক্ষ ৭৮ হাজার টাকা। সোনামড়ল হাওর উপ প্রকল্পের বাঁধ মেরামত, প্রাক্কলিত মূল্য ১ কোটি ৩৭ লক্ষ ৪২ হাজার টাকা। কালিকুটা হাওর উপ প্রকল্পের বাঁধ মেরামত, প্রাক্কলিত মূল্য ৬১ লক্ষ ৮৮ হাজার টাকা। খরচার হাওর উপ প্রকল্পের বাঁধ মেরামত, প্রাক্কলিত মূল্য ২৮ লক্ষ ৭৪ হাজার টাকা। আঙ্গুরালি হাওর উপ প্রকল্পের বাঁধ মেরামত, প্রাক্কলিত মূল্য ৭৪ লক্ষ ৪২ হাজার টাকা। ছায়ার হাওর নিমজ্জিত বাঁধ মেরামত, প্রাক্কলিত মূল্য ৫০ লক্ষ টাকা। হালির হাওর উপ প্রকল্পের নিমজ্জিত বাঁধ মেরামত, প্রাক্কলিত মূল্য ১ কোটি ১৪ লক্ষ ৫৮ হাজার টাকা। হালির হাওর রক্ষা বাঁধ প্রাক্কলিত মূল্য ৩২ লক্ষ ৬৫ হাজার টাকা। নলুয়ার হাওর রক্ষা বাঁধ, প্রাক্কলিত মূল্য ১ কোটি ৪৯ লক্ষ ৯৪ হাজার টাকা। সাংগাইর হাওর রক্ষা বাঁধ, প্রাক্কলিত মূল্য ৬২ লক্ষ ৫৫ হাজার টাকা। গুরমার হাওর রক্ষা বাঁধ, প্রাক্কলিত মূল্য ৯৫ লক্ষ ৬৫ হাজার টাকা। গুরমার হাওর রক্ষা বাঁধ, প্রাক্কলিত মূল্য ৩৫ লক্ষ ৫৮ হাজার টাকা। চন্দ্র সোনার তাল হাওর রক্ষা বাঁধ, প্রাক্কলিত মূল্য ১ কোটি ৯৮ লক্ষ ৫৬ হাজার টাকা। গুরা ডোবার হাওর রক্ষা বাঁধ, প্রাক্কলিত মূল্য ৪৯ লক্ষ ২২ হাজার টাকা। টাঙ্গুয়ার হাওর রক্ষা বাঁধ, প্রাক্কলিত মূল্য ৯৯ লক্ষ টাকা। খাই হাওর রক্ষা বাঁধ, প্রাক্কলিত মূল্য ২৮ লক্ষ ৪ হাজার টাকা। মাটিয়ান হাওর রক্ষা বাঁধ, প্রাক্কলিত মূল্য ২৪ লক্ষ ২৮ হাজার টাকা। উত্তরডুবা হাওর রক্ষা বাঁধ, প্রাক্কলিত মূল্য ১ কোটি ৪৩ লক্ষ ৩৪ হাজার টাকা। ছায়ার হাওর রক্ষা বাঁধ, প্রাক্কলিত মূল্য ১ কোটি ৭৪ লক্ষ ৬৬ হাজার টাকা। নাইন্দার হাওর রক্ষা বাঁধ, প্রাক্কলিত মূল্য ১ কোটি ৮৭ লক্ষ ৬৩ হাজার টাকা। নাইন্দার হাওর রক্ষা বাঁধ, প্রাক্কলিত মূল্য ১ কোটি ১৭ লক্ষ ৩৪ হাজার টাকা। দেখার হাওর রক্ষা বাঁধ, প্রাক্কলিত মূল্য ১ কোটি ৯৩ লক্ষ ৭ হাজার টাকা। বরাম হাওর রক্ষা বাঁধ, প্রাক্কলিত মূল্য ৯৬ লক্ষ ৬১ হাজার টাকা। নলুয়ার হাওর রক্ষা বাঁধ, প্রাক্কলিত মূল্য ১ কোটি ৯০ লক্ষ ৯ হাজার টাকা। ধান কুনিয়া হাওর রক্ষা বাঁধ, প্রাক্কলিত মূল্য ৪৪ লক্ষ ১৮ হাজার টাকা। পাকনার হাওর রক্ষা বাঁধ, প্রাক্কলিত মূল্য ১ কোটি ৪২ লক্ষ ৯৬ হাজার টাকা। শনির হাওর উপ প্রকল্পের নিমজ্জিত বাঁধ মেরামতে বরাদ্দ ৫০ লক্ষ টাকা। মাটিয়ান হাওর রক্ষা বাঁধে বরাদ্দ ৩৩ লক্ষ ৩১ হাজার টাকা। ছায়ার হাওর (১) রক্ষা বাঁধে বরাদ্দ ৫০ লক্ষ টাকা, ছায়ার হাওর রক্ষা বাঁধে (২) বরাদ্দ ৫০ লক্ষ টাকা, ছায়ার হাওর রক্ষা বাঁধে (৩) ৫০ লক্ষ টাকা, ছায়ার হাওর রক্ষা বাঁধে (৪) ৫০ লক্ষ টাকা, ছায়ার হাওর রক্ষা বাঁধে (৫) ৫০ লক্ষ টাকা। ভিডার ধর হাওর রক্ষা বাঁধে বরাদ্দ ২ কোটি ৪৯ লক্ষ ৬৬ হাজার টাকা। ছায়ার হাওরের আরেকটি প্রকল্পে বরাদ্দ ২ কোটি ৫৬ লক্ষ ৭ হাজার টাকা। দেখার হাওরের আরেকটি প্রকল্পে বরাদ্দ ৩ কোটি ৫৪ লক্ষ ৮ হাজার টাকা। কাইল্যানি হাওর রক্ষা বাঁধে ১ কোটি ৯৮ লক্ষ ১২ হাজার টাকা। হালির হাওরের আরেকটি প্রকল্পে ৩৮ লক্ষ ৯৩ হাজার টাকা। মাটিয়ান হাওরের আরেক প্রকল্পে ৮৩ লক্ষ ৫৮ হাজার টাকা। সুরিয়া বিবিয়ানা হাওর রক্ষা বাঁধে বরাদ্দ ১৬ লক্ষ ৭২ হাজার টাকা। ছায়ার হাওরের আরেক বাঁধে বরাদ্দ ৫০ লক্ষ টাকা। সুরিয়া বিবিয়ানা হাওরের আরেক প্রকল্পে বরাদ্দ ৬৬ লক্ষ ১৩ হাজার টাকা। গুরাডুবার হাওরের নিমজ্জিত বাঁধ মেরামতে বরাদ্দ ৪৯ লক্ষ ৮২ হাজার টাকা। কল্যাণী হাওর রক্ষা প্রকল্পে ৪৯ লক্ষ ৯৯ হাজার টাকা। কাইলানী হাওর রক্ষা প্রকল্পে বরাদ্দ ১৪ লক্ষ ৯৯ হাজার টাকা। বান্দার হাওর রক্ষা প্রকল্পে বরাদ্দ ৬১ লক্ষ ৮৯ হাজার টাকা। সুরিয়া বিবিয়ানা হাওর উপ প্রকল্পের নিমজ্জিত বাঁধ মেরামত প্রকল্পে বরাদ্দ ৪৯ লক্ষ ৮০ হাজার টাকা। ছায়ার হাওরের অন্য প্রকল্পে বরাদ্দ ৪৯ লক্ষ ৩৯ হাজার টাকা। কল্যাণী হাওরের আরেক প্রকল্পে বরাদ্দ ৫০ লক্ষ টাকা। ছায়ার হাওরের আরেক প্রকল্পে বরাদ্দ ৪৯ লক্ষ ৮৯ হাজার টাকা। ছায়ার হাওরের অন্য প্রকল্পে ৪৯ লক্ষ ৭ হাজার টাকা। পুটিয়ার হাওর রক্ষা প্রকল্পে ২১ লক্ষ ২৮ হাজার টাকা। গুড়াডোবা হাওরের আরেক প্রকল্পে ৪৯ লক্ষ ৯৯ হাজার টাকা। চন্দ্র সোনার থাল হাওর রক্ষা বাঁধে ৪৯ লক্ষ ৬৯ হাজার টাকা। হালির হাওর রক্ষা বাঁধে ১৪ লক্ষ ৮৬ হাজার টাকা। চন্দ্র সোনার থাল হাওর রক্ষা প্রকল্পে ৪৯ লক্ষ ৯ হাজার টাকা। চন্দ্র সোনার থাল হাওরের অন্য প্রকল্পে ৩০ লক্ষ ৭৭ হাজার টাকা। জোয়াল ভাঙ্গা হাওর প্রকল্পে ২৪ লক্ষ ৭৯ হাজার টাকা। মাটিয়ান হাওরের আরেক প্রকল্পে ৩৯ লক্ষ ১৮ হাজার টাকা। কালিকুটা হাওর রক্ষা বাঁধে বরাদ্দ ৩৫ লক্ষ ৭ হাজার টাকা। চাপতির হাওর রক্ষা প্রকল্পে ১৭ লক্ষ ৫৩ হাজার টাকা। ধান কুনিয়া হাওর রক্ষা প্রকল্পে ৪৯ লক্ষ ৯৮ হাজার টাকা। মহালির হাওর রক্ষা প্রকল্পে ২৪ লক্ষ ৮৯ হাজার টাকা। জয়ধোনা হাওর রক্ষা প্রকল্পে ৪৬ লক্ষ ৪৫ হাজার টাকা। ছায়ার হাওরের আরেক প্রকল্পে ৫০ লক্ষ টাকা। পুটিয়ার হাওর রক্ষা প্রকল্পে ২০ লক্ষ ৫ হাজার টাকা। ছায়ার হাওরের আরেক প্রকল্পে ৪৭ লক্ষ ৪৭ হাজার টাকা এবং মহালিয়া হাওর রক্ষা প্রকল্পে ২৮ লক্ষ ৯৬ হাজার টাকা।
শাল্লা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিশ্বজিৎ চৌধুরী নান্টু বলেন,‘শাল্লার কোন হাওরেই পিআইসি কিংবা ঠিকাদার কেউ-ই ২০ ভাগের বেশি কাজ করেনি। ছায়ার হাওর, বরাম হাওর ও জোয়ালিয়া হাওরে ২-৩ দিন ধরে ঢিমে-তালে কাজ শুরু হয়েছে।’
ধর্মপাশার বাসিন্দা কৃষক নেতা খায়রুল বাশার ঠাকুর খান বলেন,‘জয়শ্রী-মগরাইন হাওর রক্ষা বাঁধে কাজ শুরু হয়নি। জয়ধোনা, ঘোড়াডোবা, কাইলানি হাওরে কেবল ২-৪ জন শ্রমিক লাগানো হয়েছে। এই অবস্থায় কোনভাবেই ৩১ মার্চের আগে বাঁধের কাজ শেষ হবে না। সুনামগঞ্জে এপ্রিলের প্রথম সপ্তাহে অকাল বন্যা এর আগেও অনেকবারই হয়েছে। এ কারণে কৃষকদের মধ্যে উৎকন্ঠা বাড়ছে। বাঁধের কাজ না হলে অকাল বন্যারও প্রয়োজন হবে না, বৃষ্টি হলেই ভরাট হয়ে যাওয়া নদীর পানি হাওর ভাসিয়ে নেবে।’
তাহিরপুর জয়নাল আবেদীন কলেজের সহকারী অধ্যাপক আলী মর্তুজা বলেন,‘শনির হাওর পাড়ের লোকজন পাগলের মতো হয়ে আছে। পিআইসির লোকজন ভয়ে নিজেদের স্বার্থে কিছু কাজ করিয়েছে। তাহিরপুরের ২২ টি বাঁধের মধ্যে ২০ টিতে কাজ শুরু হয়নি। কৃষকরা ক্ষুব্ধ।’
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আফছর উদ্দিন কয়েকটি বাঁধে ঠিকাদাররা কাজ শুরু করেনি স্বীকার করে বলেন,‘এসব বাঁধে মাটি কাটার মেশিন ঢুকানো হচ্ছে। আমরা চাপ দিচ্ছি। কিছু কিছু ঠিকাদার কাজে পিছিয়ে রয়েছে। ফাঁকা মাঠে কাউকে গোল দিতে দেওয়া হবে না। আমরা সকল ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করার তাগিদ দিয়েছি। কাজ না করলে বিল হবে না।’ আফছর উদ্দিনের দাবী পিআইসির মাধ্যমে ক্লোজার বা বাঁধের ভাঙন অংশের কাজ প্রায় শেষ করা হয়ে গেছে।’