স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১শ’ ছাড়িয়েছে। গত সোমবার রাতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১২ জন। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ১২ জন শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৬ জন, দোয়ারাবাজার উপজেলায় ১ জন, ছাতক উপজেলায় ৫ জন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১০৩ জন।
এদিকে সুনামগঞ্জ জেলায় আরোগ্য লাভ করেছেন আরও ২৩ জন। এরমধ্যে তাহিরপুর উপজেলার ১ জন, সুনামগঞ্জ সদর উপজেলার ১৪ জন, জামালগঞ্জ উপজেলার ৫ জন এবং জগন্নাথপুর উপজেলার ৩ জন। করোনা সংক্রমণ থেকে এ পর্যন্ত মোট আরোগ্য লাভ করেছেন ৬৭৯ জন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার বাড়িতে কোয়ারেন্টাইনে গেছেন ১২ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে গেছেন ১ জন, আইসোলেসনে গেছেন ১১ জন, কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৩ জন।
এ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ২ হাজার ১৩৬ জনকে হোম কেয়ারেন্টাইনের আওতায় আনা হয়। কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র দেওয়া হয় ৬ হাজার ৬৭২ জনকে। এ ছাড়া করোনা সন্দেহে এ পর্যন্ত ১১০৩ জনকে আইসোলেশনে আনা হয়েছে। করোনা সন্দেহে এ পর্যন্ত ৯ হাজার ৩৫৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ৮৩১ জনের।