- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আক্রান্তের ৭৫ ভাগই সুস্থ হয়েছেন

স্টাফ রিপোর্টার
শুক্রবার ৬৬ জনের নমুনা পরীক্ষায় সুনামগঞ্জ জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৮ জন। যার মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ২ জন, ছাতক উপজেলায় ৫ এবং জামালগঞ্জ উপজেলায় ১ জন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৮৫ জনে। করোনাভাইরাসের সংক্রমণ থেকে আরোগ্য লাভ করেছেন ১০৪৩ জন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার প্রায় ৭৫.৩০শতাংশ।
শনিবার জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ৯ জন, আইসোলেসনে গেছেন ৮ জন, কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র পেয়েছেন ৫ জন। এ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ৬ হাজার ৩১৩ জনকে হোম কেয়ারেন্টাইনের আওতায় আনা হয়। কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র দেওয়া হয় ৭ হাজার ৩৪১ জনকে। এ ছাড়া করোনা সন্দেহে এ পর্যন্ত ১৩৮৫ জনকে আইসোলেশনে আনা হয়েছে।
এছাড়াও সদরে ২০৫ জন, দোয়ারাবাজারে ১০ জন, বিশ^ম্ভলপুরে ১৬ জন, তাহিরপুরে ৪ জন, জামালগঞ্জে ৩ জন, দিরাইয়ে ২২ জন, ধর্মপাশায় ১ জন, ছাতকে ৫০ জন, জগন্নাথপুরে ৮ জন, দক্ষিণ সুনামগঞ্জে ৫ জন এবং শাল্লা উপজেলায় ৪ জন আইসোলেসনে আছেন।

  • [১]