স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলায় আরও ১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ১৪ জন শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৬ জন, দোয়ারাবাজার উপজেলায় ২ জন, ছাতক উপজেলায় ৫ জন এবং জগন্নাথপুর উপজেলায় ১ জন। এ নিয়ে করোনা সংক্রমণের ৮৪ তম দিন রবিবার পর্যন্ত সুনামগঞ্জ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১০৬ জন।
এদিকে সুনামগঞ্জ জেলায় আরোগ্য লাভ করেছেন আরও ৪৬ জন। এরমধ্যে ছাতক উপজেলার ৩১ জন, সুনামগঞ্জ সদর উপজেলার ১৩ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ১ জন এবং দিরাই উপজেলার ১ জন। করোনা সংক্রমণ থেকে এ পর্যন্ত মোট আরোগ্য লাভ করেছেন ৬৫৬ জন।
এদিকে রবিবার রাতে আরও ৩৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ৩৫ জন শনাক্ত হন। এর মধ্যে নতুন শনাক্ত ৩০ জন এবং ২ বার পজিটিভ হয়েছেন ৫ জন।
নতুন আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ১৩ জন, দিরাই উপজেলায় ৫ জন, দোয়ারাবাজার উপজেলায় ১ জন, ছাতক উপজেলায় ৬ জন, জগন্নাথপুর উপজেলায় ৩ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১ জন এবং জামালগঞ্জ উপজেলায় ১ জন। ২য় বার শনাক্ত হয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলায় ২ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১ জন, দোয়ারাবাজার উপজেলায় ১ জন, জামালগঞ্জ উপজেলায় ১ জন। এ নিয়ে করোনা সংক্রমণের ৮৪ তম দিন রবিবার রাত পর্যন্ত সুনামগঞ্জ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০৯২ জন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার বাড়িতে কোয়ারেন্টাইনে গেছেন ১২ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে গেছেন ১ জন, আইসোলেসনে গেছেন ৩০ জন, কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৬ জন।
এ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ৬ হাজার ১২৪ জনকে হোম কেয়ারেন্টাইনের আওতায় আনা হয়। কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র দেওয়া হয় ৬ হাজার ৬১৯ জনকে। এ ছাড়া করোনা সন্দেহে এ পর্যন্ত ১০৯২ জনকে আইসোলেশনে আনা হয়েছে। করোনা সন্দেহে এ পর্যন্ত ৯ হাজার ২৩৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ৭৩০ জনের।