- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আক্রান্ত সংখ্যা পৌঁছালো ৮২৬ জনে

স্টাফ রিপোর্টার
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জের আরও ৩১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৮২৬ জন।
সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. শামস উদ্দিন।
সবচেয়ে বেশী ১৪ জন শনাক্ত হয়েছেন ছাতক উপজেলায়। এছাড়াও সুনামগঞ্জ সদর উপজেলায় ১১ জন, জগন্নাথপুর উপজেলায় ৩ জন, দোয়ারাবাজার উপজেলায় ১ জন, শাল্লা উপজেলায় ১ জন এবং দিরাই উপজেলায় ১ জন শনাক্ত হয়েছেন।

  • [১]