স্টাফ রিপোর্টার
জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৪ জন। এদিকে নতুন করে আরোগ্য লাভ করেছেন ২৩ জন। ৪৯ জনের নমুনা পরীক্ষায় সদর উপজেলায় ১ জন এবং জগন্নাথপুর উপজেলায় ৩ জন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন।
বৃহস্পতিবার জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিক কোভিড ১৯ রিপোর্টে জানা যায়, নতুন করে আরোগ্য লাভকারী ২৩ জনের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ১৯ জন এবং জগন্নাথপুর উপজেলার ৪ জন।
জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৭২৪ জন। এর মধ্যে আরোগ্য লাভ করেছেন ২৬২৭ জন।
বর্তমানে আইসোলেসনে আছেন ৭০ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৩৩ জন, দোয়ারাবাজার উপজেলায় ১জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ৩ জন, ধর্মপাশা উপজেলায় ১ জন, ছাতক উপজেলায় ১২ জন, জগন্নাথপুর উপজেলায় ১৮ জন এবং শাল্লা উপজেলায় ২ জন।