দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী শান্তিগঞ্জ বাজার সমিতির সহ সভাপতি আখল মিয়া (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না……..রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৫ মেয়ে স্ত্রী সহ অসংখ্য আত্মীয় রেখে গেছেন। সোমবার সকাল ১১ টায়, ডুংরিয়া শিবপুর গ্রামে নিজ বাড়ীতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। বাদ আছর শিবপুর ঈদগাহের মাঠে তার নামাজে জানাযা শেষে শিবপুর গ্রামস্থ বড় কবরস্থানে দাফন কর হয়। নামাজে জানাযায় উপস্থিত ছিলেন মাও.আফসার উদ্দিন, জেলা পরিষদ সদস্য ও শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী মিয়া, অর্থ সম্পাদক হুমায়ূন কবির, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামমী লীগের সহ সভাপতি তহুর আলী, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি প্রভাষক নুর হোসেন, রাজা
মিয়া, যুবলীগ নেতা হাছান মাহমুদ তারেক, সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলী নিশা, বিশিষ্ট মুরব্বী আলমাছ আলী, সিরাজুর রহমান, শান্তিগঞ্জ বাজার কমিটির সাবেক সভাপতি ইলিয়াছ মিয়া, সাবেক সাধারণ সম্পাদক নাছির মিয়া, বিশিষ্ট মুরব্বী মন্তাজ আলী, মনসুর আলী, আসিক মিয়া, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক ফরিদুর রহমান, দ. সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, বিশিষ্ট ব্যবসায়ী মুজিবুর রহমান, মাও.ওয়ারিছ উদ্দিন, মাস্টার জমিলুল হক, ক্বারী আব্দুল হক, শাহনুর আহমদ, মাও.আবুল কালাম, মাও. আব্দুল ওয়াদুদ হোসাইনী, বিএনপি নেতা সৈয়দ আহমদ প্রমুখ।
এছাড়াও তার মৃত্যুতে প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক এম এ কাসেম, সহ সভাপতি মোশাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, প্রচার সম্পাদক এম এম ইলিয়াছ আলী গভীর শোক জানিয়েছেন।