স্টাফ রিপোর্টার
জাতীয় শোক দিবস ও শোকের মাস আগষ্ট যথাযথ মার্যাদায় পালন উপলক্ষে মাসব্যাপি কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে জেলা যুবলীগ। আগস্টের প্রথম প্রহরে রবিবার রাত ১২ টা ১ মিনিটে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের নেতাকর্মীরা।
রবিবার রাত ১২ টা ১ মিনিটে শহরের রমিজ বিপণীর আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মোমবাতি হাতে নিয়ে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন জেলা ও সদর উপজেলা যুবলীগের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সবুজ কান্তি দাস, অ্যাড. আজাদুল ইসলাম রতন, অ্যাড. রওনক আহমদ, সুনামগঞ্জ সদর থানা যুবলীগের আহবায়ক সাহাব উদ্দিন, যুগ্ম আহবায়ক এহসান আহমদ উজ্জ্বল ও মুহিবুর রহমান মুহিব, আহবায়ক কমিটির সদস্য জেবুল মিয়া, পিন্টু বণিক, অপু, রিংকু রায়, ফয়সল আহমদ, জয়ন্ত বণিক, গিয়াস উদ্দিন, সহিবুর আলম, রুপন আহমদ, সুনামগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক টিটু তালুকদার ও দেবাশীষ দাসগুপ্ত বাপ্পী, আহবায়ক কমিটির সদস্য সৈয়দ ইমন, ইস্পাহানী প্রমুখ।