- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আগস্টের শোকগাঁথা

হে পিতা
মাহবুবুল হাছান শাহীন

আগস্ট আসে বলে
শুকিয়ে যাওয়া চোখে
আবারও নেমে আসে
জলের ধারা
আস্তে আস্তে,
গড়িয়ে পড়া চোখের জল
মনে করিয়ে দেয়,
কত নির্মমতা হয়েছিল,
এই আগস্টে।
যুগ যুগ এদেশের আলো বাতাসে
লালিত মীরজাফরেরা
বদলে দিতে চেয়েছিলো
এদেশের মানচিত্র।
পাকিস্তানি প্রেতাত্মায়
দূষিত করতে চেয়েছিলো
এদেশের আকাশ বাতাস।
আগস্ট আসে বলে,
মনে হয় পিতা চলে যাওয়ার
করুন ইতিহাস।
ইতিহাস আমরা ভুলিনি,
হে পিতা
তুমি আমাদের বুকে
আছো স্বযতনে।
তোমার রক্তের উপর
দাড়িয়েছে তোমার প্রিয় বাংলাদেশ।
জানি তোমার স্বপ্নের স্বদেশ
পথ হারাবে না কখনো।

১৩.০৮.২০২১

  • [১]