- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আগামীকাল আসছেন পরিকল্পনামন্ত্রী

স্টাফ রিপোর্টার
আগামীকাল ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সুনামগঞ্জে আসছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। ঐ দিন রাতে মন্ত্রী জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়াস্থ নিজ বাড়িতে আসবেন।
১৭ জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান জামালগঞ্জ উপজেলায় একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান করবেন। ঐ দিন দুপুর ১.৩০মি. তিনি সিলেট উপ শহরে কিডনি ফাউন্ডেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

  • [১]