- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আগামীকাল চলচ্চিত্র সেমিনার

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশব্যাপী একযোগে ৬৪টি জেলায় ৬-২১ অক্টোবর ২০১৭ তারিখ পর্যন্ত ১৬ দিনব্যাপী ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০১৭’ আয়োজন করা হয়েছে।
দেশীয় চলচ্চিত্রের বিকাশ ও উন্নয়ন এবং সুষ্ঠু ও নির্মল চলচ্চিত্র আন্দোলনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি গত কয়েক বছরের বেশকিছু গুরুত্বপূর্ণ চলচ্চিত্রের কর্মসূচি পালন করেছে। একটি সৃজনশীল মানবিক-মূল্যবোধ সম্পন্ন জাতি গঠনে এবং জনসাধারণের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে চলচ্চিত্রের ভূমিকা অপরিসীম। চলচ্চিত্রের সেই গুরুত্ব অনুধাবন করেই বাংলাদেশ শিল্পকলা একাডেমি দ্বিতীয়বারের মত আয়োজন করেছে ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০১৭’। এর অংশ হিসেবে প্রত্যেক বিভাগের একটি জেলায় সেমিনার আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
আগামীকাল বিকাল সাড়ে ৪টায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে সেমিনারে ‘বাংলাদেশের চলচ্চিত্রে শিক্ষাহীনতার সংকট এবং চলচ্চিত্র শিক্ষা সারাদেশে প্রসারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন বেলায়াত হোসেন মামুন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]