- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আগামীকাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন

৪ টি পদে প্রতিদ্বন্দ্বিতায় ১৪ জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৯ জন
স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামীকাল ১৭ জানুয়ারি সোমবার। সমিতির সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদকসহ ৯টি পদের বিপরীতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
তবে সমিতির ৪ টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪ জন আইনজীবী। ৫ টি পদে প্রতিদ্বন্দ্বি কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৯ জন।
সভাপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাড. রবিউল লেইছ, অ্যাড. শামছুন্নাহার বেগম, অ্যাড. মল্লিক মো. মঈন উদ্দিন আহমদ, অ্যাড. নজরুল ইসলাম (১) ও অ্যাড. বদর উদ্দিন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাড. বশির উদ্দিন (১), অ্যাড. আব্দুল অদুদ ও অ্যাড. আবু তাহের মো. রুহুল আমিন।
সহ সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাড. মাহবুবুল হাছান তালুকদার শাহীন, অ্যাড. এনাম আহমদ ও অ্যাড. আব্দুল আহাদ। অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, অ্যাড. হানিফ সোলেমান, অ্যাড. নাজিম কয়েস আজাদ ও অ্যাড. জুয়েল মিয়া।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন- সহ সভাপতি পদে অ্যাড. নানু মিয়া ও অ্যাড. সামছুল হক, পাঠাগার সম্পাদক পদে অ্যাড. গিয়াস উদ্দিন, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক পদে অ্যাড. জুনেদ আহমদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাড. আব্দুর রায়হান জুয়েল। এছাড়াও নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, যথাক্রমে অ্যাড. আনোয়ার হোসেন (২), অ্যাড. জিয়াউর রহিম, অ্যাড. গৌরাঙ্গ পদ দাশ, অ্যাড. হেলাল উদ্দিন ও অ্যাড. মাসুক আহমদ।
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. সোনাধন দাস বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। ৪ টি পদের বিপরীতে নির্বাচন হচ্ছে। ৫ টি পদে কোন প্রার্থী না থাকায় ৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।’

  • [১]