স্টাফ রিপোর্টার
বাংলাদেশের একমাত্র সরকারি চ্যানেল বিটিবিতে গান গাইবেন সুনামগঞ্জের বিশিষ্ট সংগীত শিল্পী আফতাব মিয়া। আগামীকাল শনিবার সকাল সাড়ে ৮টায় বিটিবির নিয়মিত সাপ্তাহিক আয়োজন ‘সুপ্রভাত বাংলাদেশ’ অনুষ্ঠানে গাইবেন তিনি।
এ ব্যাপারে সংগীত শিল্পী আফতাব মিয়া বলেন, আমি নিয়মিত লোক গান গেয়ে থাকি, যার মাধ্যমে আমি আমার জেলা সুনামগঞ্জের হাওর বাওর প্রকৃতি এসব তুলে ধরার চেষ্টা করি। বিটিভিতে একটা অনুষ্ঠান রয়েছে, আমি সবাইকে আমন্ত্রন জানাব সবাই যেন অনুষ্ঠানটি উপভোগ করেন।
উল্লেখ, সংগীত শিল্পী আফতাব মিয়া সুনামগঞ্জ সুরমা আঞ্চলিক শিল্পীগোষ্ঠীর সভাপতি।