- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আগামীকাল মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জেলা প্রশাসনের কর্মসূচি

স্টাফ রিপোর্টার
আগামীকাল ২৬ মার্চ শুক্রবার মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন।
এদিন প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৬টায় শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৮টায় সুনামগঞ্জ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমাবেশ, জাতীয় সংগীত পরিবেশন এবং ক্রীড়া প্রতিযোগিতা। বেলা ১১টায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা।
দুপুর ১.৩০মিনিটে হাসপাতাল, জেলখানা, শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। বিকাল ৩টায় সুনামগঞ্জ মহিলা কল্যাণ কেন্দ্রে মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা ও ক্রীড়ানুষ্ঠান, বিকাল সাড়ে ৩টায় সুনামগঞ্জ স্টেডিয়ামে কাবাডি প্রতিযোগিতা, বিকাল ৪টায় জেলা প্রশাসন ও সুনামগঞ্জ পৌরসভা একাদশের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, সন্ধ্যা সাড়ে ৬টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়াও সুবিধাজনক সময়ে জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।
এদিকে আজ ২৫ মার্চ বৃহস্পতিবার গণহত্যা দিবস উপলক্ষে সন্ধ্যা ৬টায় পিটিআই বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও মোমবাতি প্রজ্জলন করা হবে। রাত ৯টা থেকে ৯.০১ পর্যন্ত এক মিনিট প্রতীকী ব্ল্যাক আউট। সুবিধা জনক সময়ে ২৫ মার্চ রাতে নিহতদের স্মরণে মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।

  • [১]