- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আগামীকাল শহরে বিদ্যুৎ থাকবে না

স্টাফ রিপোর্টার
আগামী শনিবার ছাতক-সুনামগঞ্জ ৩৩ কেজি বিদ্যুৎ লাইনের সংস্কার ও মেরামত কাজ করবেন বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্টরা। তাই শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার বিকালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়েছে।
এছাড়া পৃথক আরেকটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের রাজধানী, চট্টগ্রাম, খুলনাসহ বহু এলাকার গ্রাহকদের প্রি-পেইড মিটারের আওতায় আনা হয়েছে। সুনামগঞ্জ জেলার শতভাগ গ্রাহককে প্রি পেইড মিটারের আওতায় আনার প্রাথমিক কাজ শেষ পর্যায়ে। আগামী শনিবার থেকে গ্রাহক আঙ্গিনায় প্রি পেইড মিটারের কাজ শুরু হইবে। এতে গ্রাহকরা বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হবেন এবং প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার লক্ষ্যে আরো একধাপ এগিয়ে যাবে। তাই সকল বিদ্যুৎ গ্রাহককে সর্বাত্মক সহযোগিতার আহবান জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, প্রি পেইড মিটারে ব্যালেন্স শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে মিটার হতে ইমারজেন্সি ব্যালেন্স নেয়ার ব্যবস্থা আছে, যার ফলে বিদ্যুৎ বন্ধ হওয়ার কোন সম্ভবনা নাই। সাপ্তাহিক ছুটি (শুক্রবার-শনিবার) ও সরকারি ছুটির দিনে এবং অফিস সময়ের পর (বিকাল ৪ টা থেকে পরের দিন সকাল ১০ টা পর্যন্ত) মিটারে ব্যালেন্স না থাকলেও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হবে না।

  • [১]