- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আগামীকাল শাল্লায় আসছেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান

স্টাফ রিপোর্টার
সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায় আসছেন আগামীকাল বৃহস্পতিবার। বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় শাল্লা উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন। বেলা ১১ টায় তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, দুপুর ১২টায় উপজেলা ভূমি অফিস, দুপুর ১টায় গুইংগারগাঁও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করবেন।
দুপুর ১.৪৫মি. হাওরে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে যোগদান, বিকাল ৩টায় আমার বাড়ি আমার খামার প্রকল্পের আওতায় গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সাথে উঠান বৈঠক ও প্রকল্প দর্শন, বিকাল সাড়ে ৩টায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। এরপর বিকাল ৪টায় সিলেটের উদ্দেশ্যে যাত্রা করবেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি।

  • [১]