- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আগামীকাল সুনামগঞ্জে আসছেন প্রধান তথ্য কমিশনার

স্টাফ রিপোর্টার
আগামীকাল বৃহস্পতিবার সুনামগঞ্জে আসছেন প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ। শুক্রবার সকালে তিনি তাহিরপুর উপজেলায় তথ্য অধিকার বাস্তবায়নে আবেক্ষণ (সুপারভিশন) ও পরিবীক্ষণ কমিটির সভায় প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান তথ্য কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ আমিনুল এহসান খান।
শনিবার সকালে তিনি ধর্মপাশা উপজেলায় ‘তথ্য অধিকার আইন, ২০০৯’ বিষয়ক জন অবহিতকরণ সভায় প্রধান অথিথি হিসাবে যোগদান করবেন।
রবিবার সকালে জেলা পর্যায়ে ‘তথ্য অধিকার আইন, ২০০৯’ বিষয়ক জন অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ।

  • [১]