স্টাফ রিপোর্টার
আগামীকাল ৪ জানুয়ারি শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার সুনামগঞ্জ বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৩২/৩৩ কেভি সুনামগঞ্জ গ্রীড উপকেন্দ্রের বার্ষিক সংরক্ষণ কাজের জন্য ৮ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এসময় ১৩২ কেভি বাসবাস সাট ডাউন গ্রহণ করা হবে। এসময় উপকেন্দ্রের মাধ্যমে লোড সরবরাহ ৩য় পৃষ্ঠায় দেখুন
বন্ধ থাকবে। বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ সুনামগঞ্জ ও আওতাধীন দপ্তরের সম্মানিত বিদ্যুৎ গ্রাহকগণের সাময়িক বিচ্যুতির জন্য পাওয়ার গ্রীগ কোম্পানী অব বাংলাদেশ (পিজিসিবি) এর পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।