- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করতে হবে -মানিক

দোয়ারাবাজার প্রতিনিধি
ছাতক-দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন,‘ একটি শিক্ষিত জাতি গঠনে সরকার নিরলস ভাবে কাজ করছে। বছরের শুরুতে বিনামূল্যে নতুন বই দেয়াসহ শিক্ষার সকল ক্ষেত্রে বর্তমান সরকার বৈল্পবিক পরিবর্তন সাধন করেছে। এখন উচ্চ শিক্ষা অর্জনে শহরমূখী হতে হয়না প্রত্যন্ত অঞ্চলে স্কুল কলেজ রয়েছে। ডিগ্রি কলেজগুলোতে অনার্স চালু হয়েছে।’
তিনি আরও বলেন,‘ বর্তমান সরকার উন্নয়নের সরকার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করতে হবে।’
শনিবার বিকালে দোয়ারাবাজার উপজেলার       
দোহালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসীর উদ্যোগে আয়োজিত কুমারনিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগ নেতা মাষ্টার শামসুন্নুরের সভাপতিত্বে আবুল হাসনাত সোলায়মান ও এমদাদুল হক রুবেলের যৌথ পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধক্ষ্য ইদ্রিস আলী বীর প্রতীক, জেলা পরিষদ সদস্য অ্যাড. আব্দুল আজাদ রুমান, ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহব্বায়ক সৈয়দ আহমদ, আহব্বায়ক কমিটির সদস্য আফজাল হোসেন, দোহালিয়া ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফখর উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নূর মিয়া, পান্ডারগাও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ফতেফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা বরুন চন্দ্র দাস, ছাতক আওয়ামী লীগ নেতা মোশাহিদ আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বশির উদ্দিন, ব্যাংকার আব্দুল মালেক, দেওয়ান জানি চৌধুরী, আব্দুল কাদির, ইউপি সদস্য নুর উদ্দিন, আব্দুস সোবহান, আফিজ আলী, সুলতান আলী, আব্দুল মতিন, জেলা যুবলীগ নেতা অ্যাড. নুরে আলম সিদ্দিকী উজ্জল, জমিরুল হক পৌরব, সেচ্ছা সেবকলীগ নেতা ছালিক মিয়া, জেলা ছাত্র লীগের সিনিয়র যুগ্ম আহব্বায়ক নাজমুল হক কিরন, ছাত্রলীগ নেতা ফাহাদ জামান, রুয়েল আহমদ তালুকদার, সাজ্জাদুর রহমান, ডেবিট, আরমান অপি, জাবেদ আহমদ, সেজুল হুসেন, নুর হোসেন, একরামুল হোসেন সোহেল প্রমুখ।

  • [১]