সু.খবর ডেস্ক
নতুন শিক্ষা কারিকুলাম অনুযায়ী আগামী বছর (২০২৩ সাল) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শনিবার বিকালে নির্বাচিত ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণিতে নতুন কারিকুলাম পাইলটিংয়ের জন্য নির্ধারিত পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন বলেন, প্রাথমিকভাবে ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কারিকুলামে পাঠদান করা হবে। এটা সফল হলে ২০২৩ সাল থেকে প্রাথমিকভাবে ষষ্ঠ, সপ্তম শ্রেণি থেকে বাস্তবায়ন করা হবে। আর ২০২৪ সাল থেকে অষ্টম ও নবম শ্রেণিতে এটি বাস্তবায়িত হবে।
মন্ত্রী বলেন, আমরা দেখব নতুন কারিকুলাম অনুযায়ী শিক্ষার্থীরা দক্ষতাসম্পন্ন হচ্ছে কি না। যখন চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে শিক্ষার্থীদের থেকে ফিডব্যাক পাবো, তখন নিজেদের সার্থক মনে করবো।
দীপু মনি বলেন, ২০২৩ সালে যে দুটি শ্রেণির বইগুলো আমরা তৈরি করবো সেগুলো আমাদের প্রত্যাশা অনুযায়ী আরও ভালো হবে। এখন যে বইগুলো আমরা তৈরি করেছি তার থেকে আরও সুন্দর ও ভালো করবো।
সূত্র : ঢাকাটাইমস