দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
স্বজন রাজনীতিবিদ এম এ মান্নানের ঐক্লান্তিক প্রচেষ্টায় দীর্ঘ ১৬ বছর ধরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ডুংরিয়া উত্তরণ ক্লাব ও ডুংরিয়া উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনায় ২০১৬ ইং সনে প্রাথমিক শিক্ষা মেধা বৃত্তি পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ১১ ফ্রেব্রুয়ারী শনিবার সকাল ১০ টায় ডুংরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি, সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবির প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী যথা সময়ে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন এম এ মান্নান মেধা বৃত্তির পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মো. নিজাম উদ্দিন খান।