স্টাফ রিপোর্টার
আমদানী রপ্তানী কার্যক্রম পরিদর্শনে তাহিরপুর উপজেলার বড়ছড়া এলসি স্টেশনে আসছেন জাতীয় রাজস্ব রোর্ডের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। আগামী ২৫ সেপ্টেম্বর শুক্রবার রাতে তিনি সুনামগঞ্জে আসছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় রাজস্ব রোর্ডের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ নায়িরুজ্জামান।
সফরসঙ্গী হিসেবে আসছেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (করনীতি) মো. আলমগীর হোসেন, সদস্য (ভ্যাটনীতি) মো. মাসুদ সাদিক, সদস্য (কাস্টমস ও নীতি) সৈয়দ গোলাম কিবরীয়া এবং জাতীয় রাজস্ব রোর্ডের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিবের একান্ত সচিব মোহাম্মদ নায়িরুজ্জামান।
২৬ সেপ্টেম্বর শনিবার সকাল ৯টায় সার্কিট হাউস থেকে বড়ছড়া এলসি স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাতীয় রাজস্ব রোর্ডের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। বেলা সাড়ে ১১টায় তাহিরপুর উপজেলার বড়ছড়া এলসি স্টেশনে আমদানী রপ্তানী কার্যক্রম পরিদর্শন করবেন।
এছাড়াও জাতীয় রাজস্ব রোর্ডের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম শুক্রবার বিকাল সাড়ে ৪টায় সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট পরিদর্শন, আয়কর, ভ্যাট ও কাস্টমস কর্মকর্তাদের সাথে অর্থ আইন ২০২০ এর মাধ্যমে আয়কর, ভ্যাট ও কাস্টমস আইনে পরিবর্তনসমূহের বিষয়ে সভায় যোগদান করবেন। বিকাল ৪টায় দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও সিলেট ট্যাকসেস বার এসোসিয়েসনের সাতে মতবিনিময়, সকাল ১০টায় হবিগঞ্জের বাহুবলে ওমেরা সিলিন্ডার্স লিমিটেডের প্লান্ট পরিদর্শন করবেন তিনি।