স্টাফ রিপোর্টার
নবনির্বাচিত সুনামগঞ্জ জেলা পরিষদের প্রথম সভা আগামী সোমবার হবে বলে জানা গেছে। সোমবার সভায় উপস্থিত থাকার জন্য জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের পক্ষ থেকে পরিষদের সকল সদস্য-সদস্যাকে উপস্থিত থাকার জন্য চিঠি দেয়া হচ্ছে।
জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট
বলেন, ‘আগামী সোমবার আমি জেলা পরিষদে যাব এবং পরিষদের প্রথম সভা করব। সভায় জেলা পরিষদের সকল সদস্য ও সদস্যাগণকে উপস্থিত থাকার জন্য চিঠি দেয়া হবে। ’