স্টাফ রিপোর্টার
পানিসম্পদ উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম এমপি সুনামগঞ্জে আসছেন আগামী সোমবার।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এবং উপমন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব), ও উপমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারী তাঁর সফর সঙ্গী হবেন। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন উপমন্ত্রীর একান্ত সচিব মো. কামরুল আহসান তালুকদার পিএএ।
আগামী সোমবার বেলা ১১টায় সুনামগঞ্জ সার্কিট হাউজে এসে পৌঁছাবেন পানিসম্পদ উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম এমপি। দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন তিনি। দুপুর ১টায় দুপুর ১টায় ধর্মপাশা ও জামালগঞ্জ উপজেলার হাওর রক্ষা বাঁধের মেরামত কাজ পরিদর্শন এবং জামালগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের জন্য নব নির্মিত ঘর পরিদর্শন করবেন পানিসম্পদ উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম এমপি।