- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মমহোৎসব

স্টাফ রিপোর্টার
শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩২তম জন্ম মহোৎসব আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সুনামগঞ্জ সৎসঙ্গ বিহারে এ উপলক্ষে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে আগামী ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে অধিবাস ও উৎসব উদ্বোধন। এরপর প্রার্থনা, কর্মী সম্মেলন, নৃত্য ও ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান।
১৪ ফেব্রুয়ারি শুক্রবার ভোরে নহবৎ সানাই বাদন ও ঊষা কীর্তন, সকালে সমবেত প্রার্থনা নাম জম ও গ্রন্থাদি পাঠ, ভোগ ও প্রণাম নিবেদন, বহিরাগত ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ভক্তিমূলক সংগীতানুষ্ঠান, শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রতিকৃতি সহ শোভাযাত্রা। বেলা ১১টায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও মাতৃ সম্মেলন। দুপুর সাড়ে ১২টায় ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান। এরপর মহাপ্রসাদ বিতরণ ও ধর্মসভা অনুষ্ঠিত হবে। বিকাল সাড়ে ৩টায় ধর্ম সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। রাত সাড়ে ৮টায় সঙ্গীত পরিবেশন করবেন উপমহাদেশের প্রখ্যাত কন্ঠশিল্পী নকুল কুমার বিশ^াস। রাত ১১.১৫মি. থেকে বাউল গানের আসর।

  • [১]