- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আগুনে পুড়লো বিধবার বসতঘর

ধর্মপাশা প্রতিনিধি
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে ধর্মপাশায় শামসুন্নাহার নামের এক বিধবা নারীর বসতঘর পুড়ে ছাই হয়েছে। শুক্রবার ভোর চারটার দিকে উপজেলার সদর ইউনিয়নের আতকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে ওই নারীর একটি গাভী ও দুটি ছাগলের মৃত্যু হয়েছে।
১৮ বছর আগে শামসুন্নাহারের স্বামী খালেক মিয়ার মৃত্যু হয়। তার দুই ছেলে। বড় ছেলে নজরুল ৮ বছর আগে এক দুর্ঘটনায় নিহত হয়। অন্য ছেলে তোফাজ্জল স্ত্রীকে আলাদা থাকে। শামসুন্নাহার গ্রামে একটি দোকান চালিয়ে নজরুলের স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে কোনো রকমে জীবন যাপন করছিলেন। তাদের একমাত্র বসতঘরটি পুড়ে যাওয়ায় মাথা গোঁজার নেই এখন। এদিকে শুক্রবার বিকেলে ভারপ্রাপ্ত ইউএনওর দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তালেব ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শামসুন্নাহারকে নগদ ১০ হাজার টাকা ও খাদ্য সামগ্রী প্রদান করেছেন।

  • [১]