- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আচরণবিধি অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে আচরণবিধি অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা গণমিলনায়তন কেন্দ্রে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
তিনি বলেন, সরকার তাহিরপুরে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে। তাহিরপুরের ৭টি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পর্যাপ্ত পরিমান আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা কবে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সহকারী প্রোগ্রামার মো. ইমরান হোসেন’র সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল হক।
মতবিনিময় সভায় সুনামগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম বলেন, নির্বাচনকে কেন্দ্র কেউ যদি ব্যালট বাক্স ছিনতাই, ভোট কেন্দ্র দখল, ভোট চুরি করার চক্রান্তে লিপ্ত থাকে তাহলে তাদের কঠোর হস্তে দমন করা হবে। প্রয়োজনে তাদের উপর সর্ব্বোচ শক্তি ব্যবহার করা হবে।

  • [১]