- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আচরণবিধি লঙ্ঘনের দায়ে অর্থদন্ড

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি লংঘন করে মিছিল ও দেয়ালে পোস্টার সাঁটানোর দায়ে ২ চেয়ারম্যান প্রার্থী ও ১ ওয়ার্ড সদস্য প্রার্থীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। সোমবার  দুপুরে উত্তর শ্রীপুর ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন প্রার্থীর কাছ থেকে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রিট প্রশান্ত কুমার বিশ্বাস।  
জরিমানা করা হয় ডা. মনিরুজ্জামান মনির ৯ হাজার, (ঘোড়া), মাও খাইরুল বাসার ৫ হাজার (আনারশ), হেকমত আলী ৩ হাজার  টাকা (ফুটবল)।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রিট প্রশান্ত কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেছেন, নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন করায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

  • [১]