ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী পরিতোষ সরকার আচরণ বিধি লংঘন এর দায়ে শুক্রবার দুপুরে সংশ্লিষ্ট ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার কাছে উপস্থিত হয়ে দুঃখ প্রকাশ করেছেন। গত বৃহস্পতিবার দুপুরে পরিতোষ সরকার নিজে উপস্থিত থেকে গলহা গ্রামের দুইশতাধিক লোকজন নিয়ে মধ্যনগর বাজারে আখড়ার সামন থেকে প্রতীক বরাদ্দের আগেই ঘোড়া প্রতীকসহ স্লোগান দিয়ে মিছিল করেন । এনিয়ে আওয়ামীলীগ
মনোনীত প্রার্থী প্রবীর বিজয় তালুকদার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে গত বৃহস্পতিবার দুপুরের মোবাইল ফোনে অভিযোগ করেন।
চামরদানী ও মধ্যনগর ইউনিয়নের রিটানিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহমেদ বলেন, নির্বাচন চলাকালে আর আচরণবিধি লংঘন করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।