- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৯ সদস্য প্রার্থীকে জরিমানা

জগন্নাথপুর অফিস
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আচারণ বিধি লঙ্ঘনের অভিযোগে ৯ জন সদস্য প্রার্থীর নিকট থেকে জনপ্রতি পাচঁ হাজার টাকা করে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার বিকেলে জগন্নাথপুর পৌরশহর ও বিশ্বম্ভরপুরে ভ্রাম্যমাণ আদালতের একটি দল অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন। যাদের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে তারা হলেন, ১০ নং ওয়ার্ডে সদস্য প্রার্থী নুরুল আমিন পাচঁ হাজার, ইমদাদুর রহমান ৫ হাজার,  
আব্দুল জব্বার ৫ হাজার,  মাহতাউল হাসান সমুজ ৫ হাজার, ১১ নং ওয়ার্ড সদস্য আবুল হোসেন লালন ৫ হাজার ও সৈয়দ ছাব্বির মিয়া ৫ হাজার টাকা, সংরক্ষিত ৪ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী সাবিনা সুলতানা ৫ হাজার, ৫ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী শামছুজ্জামান শাহকে ৫ হাজার ও সংরক্ষিত ২ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী তাহমিনা বেগমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন সুনামগঞ্জের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অঞ্জন কুমার দাস।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট অঞ্জন কুমার দাস সত্যতা নিশ্চিত করে বলেন, নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন করে অতিরিক্ত সাইজের ব্যানার সাটানোর অভিযোগে ৯ জন সদস্য প্রার্থীর নিকট থেকে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।   

  • [১]