ছাতক প্রতিনিধি
ছাতকে নির্বাচনী আচরণবিধি লংঘন করার অপরাধে ৪ চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে বিভিন্ন ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪ প্রার্থীর কাছ থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করেন। সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ হাফিজুর রহমান নির্বাচনী আচরণ বিধি লংঘন করার অপরাধে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন, উত্তর খুরমা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সামছুল ইসলাম খান ও সিংচাপইর ইউনিয়নের আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাহাব উদ্দিন সাহেলের কাছ থেকে ১হাজার ৫শ’টাকা করে মোট ৪হাজার ৫শ’টাকা জরিমানা আদায় করেন।
অপর দিকে দেয়ালে পোস্টার লাগিয়ে নির্বাচনী আচরণবিধি লংঘন করার অপরাধে সিংচাপইর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আশিকুল ইসলামের কাছ থেকে ১হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।