সাবেক হুইপ, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. মোহাম্মদ ফজলুল হক আছপিয়াকে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মনোনীত করায় অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ। ফজলুল হক আছপিয়ার বাসভবনে এই ফুলেল অভিনন্দন জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাড.মল্লিক মইন উদ্দিন আহমদ সোহেল, অ্যাড. তৈয়বুর রহমান বাবুল, অ্যাড.মো. শেরেনূর আলী, অ্যাড. হানিফ সোলেমান, অ্যাড. মামুনুর রশিদ কয়েছ, অ্যাড. মাসুক আহমদ, অ্যাড. আজমল হোসেন, অ্যাড. আবু মোহাম্মদ জালাল উদ্দিন, অ্যাড. মাহমুদুল হুসাইন শিরিন,
অ্যাড. রুবেল আহমদ, অ্যাড. শামছুদ্দোহা, অ্যাড.আব্দুল আহাদ জুয়েল, অ্যাড. আইন উদ্দিন প্রমুখ।
একই সময়ে সদর থানা বিএনপির আহবায়ক মো. আকবর আলীর নেতৃত্বে সদর থানা বিএনপির উদ্যোগে অ্যাড. মোহাম্মদ ফজলুল হক আসপিয়াকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সেলিম উদ্দিন আহমদ, গৌরারং ইউপির চেয়ারম্যান বিএনপি নেতা মো. ফুল মিয়া, রঙ্গারচর ইউপির চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল হাই, বিএনপি নেতা আবুল মনসুর শওকত, সাইফুল্লাহ হাসান জুনেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি