- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য সচিব

স্টাফ রিপোর্টার
‘হাওর পারের গল্প-২০১৭’ অনুষ্ঠানে আজ শনিবার দূর্ব্বীণ শাহ্ রচিত সঙ্গীত প্রতিযোগিতা, দূর্ব্বীণ শাহ্’র রচনার বৈশিষ্ট্য সম্পর্কিত প্রবন্ধ উপস্থাপনা ও আলোচনা সভা হবে। বিকাল ৪ টায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য সচিব মো. মরতুজা আহমেদ। দূর্ব্বীণ শাহ’র সংগীত সৃষ্টি বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন লোকসংস্কৃতি গবেষক সুমন কুমার দাশ।          বিষয়বস্তুর উপরে মুখ্য আলোচনা উপস্থাপন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. আফছার উদ্দিন আহমেদ।
জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  খাদ্যসচিব কায়কোবাদ হোসেন, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জাকির হোসেন। এছাড়া অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান বকুল, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছির উল্লাহ খান, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি অ্যাড. আপ্তাব উদ্দিন, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, আওয়ামী লীগ নেতা অ্যাড. রইছ উদ্দিন, অ্যাড. আলী আমজাদ, পিপি অ্যাড. ড. খায়রুল কবির রুমেন ও জেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি প্রদীপ পাল নিতাই।  
আলোচনা সভা শেষে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় সংগীত শিল্পী রিংকু, জেলা শিল্পকলা একাডেমি ও ছাতকের দূর্ব্বীণ শাহ পরিষদের শিল্পীরা।

  • [১]