- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আজকের বাংলাদেশে রোকেয়ার প্রাসঙ্গিকতা শীর্ষক একক বক্তৃতা

স্টাফ রিপোর্টার
রোকেয়া দিবসে ‘আজকের বাংলাদেশে রোকেয়ার প্রাসঙ্গিকতা’ শীর্ষক একক বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। বেগম রোকেয়ার জন্ম ও প্রয়াণ দিবসে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ সুনামগঞ্জ জেলা কমিটি শহিদ মক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে এই একক বক্তৃতা ও স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রগতি লেখক সংঘের সভাপতি নির্মল ভট্টাচার্যে্যর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামস শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রজত কান্তি সোম মানস।
বক্তৃতা দেন সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান ড. রোখসানা চৌধুরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কবি ও গবেষক ইকবাল কাগজী, সুনামগঞ্জ সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক ইভা রায়, লেখক এনামুল কবির, কল্লোল তালুকদার চপল, উদীচী সেক্রেটারি জাহাঙ্গীর আলম, শিক্ষক অনুপ নারায়ণ তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে লেখক, রাজনীতিবিদ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন উপস্থিত ছিলেন।

  • [১]