স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, এরা দেশের সম্পদ, তারাই আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দিবে। সব শিশুর ছোট বেলা থেকে কোন না কোন স্বপ্ন থাকে, তাদেরকে সেই স্বপ্ন বাস্তবায়নে উৎসাহ দেবেন। অনেক বাবা মা ছেলে মেয়েদের উপর নিজের ইচ্ছা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন।
মঙ্গলবার বিকালে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমীর আয়োজনে জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরষ্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (তথ্য প্রযুক্তি) আইনুর আক্তার পান্নার সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকতা বাদল চন্দ্র বর্মণের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক খান মোতাহের হোসেন, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. দেবদাশ চৌধুরী রঞ্জন প্রমুখ।
এদিকে মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের আয়োজনে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনের সামনে থেকে র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসার সুয়েব চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা নিবার্হী কর্মর্কতা ইসরাত জাহান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা হারুন অর রশিদ, সিলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অতিরিক্ত পরিচালক জাফরউল্লা কাজল, বিশিষ্ট ব্যবসায়ী জামিল চৌধুরী প্রমুখ।
আলোচনা সভার পরে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম ছাত্র-ছাত্রীদের মাদক বিরোধী শপথ পাঠ করান।