- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আজিজুল হককে নির্যাতনের প্রতিবাদে ইয়াং জার্নালিস্ট এসোসিয়েশনের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
বাংলানিউজের বেনাপোল (যশোর) স্টাফ করেসপন্ডেন্ট আজিজুল হককে মারধরের প্রতিবাদে ও নির্যাতনকারি বিজিবি’র সিও লে.কর্নেল আরিফকে প্রত্যাহারের দাবিতে শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে শহরের আলফাত স্কয়ারে (ট্রাফিক পয়েন্টে) এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলা নিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট মো.আশিকুর রহমান পীরের সভাপতিত্বে ও সুনামগঞ্জের সময়ের সিনিয়র রিপোর্টার রুজেল আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক সংবাদ ও শ্যামল সিলেটের জেলা প্রতিনিধি লতিফুর রহমান রাজু, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, এস এ টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহতাব উদ্দিন তালুকদার, দৈনিক মানব কণ্ঠের জেলা প্রতিনিধি শাহজাহান চৌধুরী, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি   ও সুনামগঞ্জের সময়ের সম্পাদক সেলিম আহমদ তালুকদার, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি একেএম মহিম, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি হিমাদ্রী শেখর ভদ্র, দৈনিক জালালাবাদের জেলা প্রতিনিধি জসিম আহমদ, চ্যানেল এস বিডি’র জেলা প্রতিনিধি ফুয়াদ মনি, দৈনিক আজকের সুনামগঞ্জের স্টাফ রিপোর্টার শহীদুল ইসলাম, অনলাইন নিউজ পোর্টাল নয়া আলোর জেলা প্রতিনিধি রায়হান আলীম, সুনামগঞ্জ প্রতিদিনের স্টাফ রিপোর্টার দিলাল আহমদ, গণমাধ্যমকর্মী তরিকুল ইসলাম, ব্যবসায়ী গোলাম সারওয়ার প্রমুখ।

  • [১]