স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫ বৎসর পূর্তি উদযাপন উপলক্ষে প্রাক্তন ছাত্রছাত্রীদের আইডি কার্ড ও অন্যান্য সামগ্রী সংগ্রহ করতে অনুরোধ জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী হতে আইডি কার্ড ও অন্যান্য সামগ্রী সংগ্রহ করতে হবে। এসময় সকলকে রেজিস্ট্রেশন স্লিপ নিয়ে আসার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, ৭ ও ৮ ফেব্রুয়ারি ২০২০ সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫ বৎসর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।