স্টাফ রিপোর্টার
চলন্ত বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় মামলায় অভিযুক্ত চালকের সহকারীকে গ্রেফতারে প্রশাসনকে সাদুবাদ জানিয়েছেন সুনামগঞ্জ নারী নির্যাতন ও সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শরীফা আশরাফি সম্পা।
তিনি বলেন, এরকম ঘটনা আমরা আশা করি না। যারা এরকম ঘটনা ঘটায় তারা মনে করে কিছু হবে না। প্রশাসন
একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। বিষয়টি প্রশংসনীয়। তবে প্রশাসনকে দ্রুত অন্য ২ জন অভিযুক্তকে গ্রেফতার করতে হবে। সাথে সাথে কোনো রকম আইনের ফাঁকফোকর দিয়ে যেনো পার না পেতে পারে সে দিকটিও লক্ষ্য রাখতে হবে।
এই কমিটির সদস্য ও জেলা উদীচী’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, গত রবিবার মানববন্ধন থেকে অপরাধীদের ধরতে প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলাম। এই ২৪ ঘন্টায় তারা মাত্র ১ জন আটক হয়েছে। বাকী আজ মঙ্গলবার সন্ধ্যায় জেলা কমিটির সবাইকে নিয়ে বসবো। ঐ মিটিংয়ে আমাদের পরবর্তী কর্মসূচি জানানো হবে।