স্টাফ রিপোর্টার
পারিবারিক সফরে আমেরিকা যাচ্ছেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমেরিকার উদ্দেশ্যে রওয়ানা করবেন তিনি। তাঁর অনুপস্থিতিকালীন সময়ে পৌরসভার দায়িত্ব পালন করবেন সুনামগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আহমদ নূর।
জানা যায়, মহামারী করোনা সহ সাম্প্রতিক বন্যায় কারণে কয়েক দফা আমেরিকা সফর পিছিয়েছেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। বর্তমানে অবস্থা স্বাভাবিক হওয়ায় তিনি ৩ সপ্তাহের সফরে আমেরিকা যাচ্ছেন। আগামী ২৬ আগস্ট তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
এদিকে সময় স্বল্পতার জন্য শুভানুধ্যায়ি সহ সকলের কাছ থেকে বিদায় নিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।