- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আজ আসছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ

স্টাফ রিপোর্টার
আজ বুধবার দুইদিনের সরকারি সফরে সুনামগঞ্জ আসছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি। জেলা প্রশাসন সূত্রে জানা যায, প্রতিমন্ত্রী আজ বুধবার সকালে শহরের হাছননগরে সরকারি শিশু পরিবার (বালিকা) পরিদর্শন  
করবেন, পরে পর্যায়ক্রমে সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুল ও সুনামগঞ্জ ডায়াবেটিস হাসপাতাল পরিদর্শন করবেন। পরে বিকালে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আহমদাবাদ গ্রামের মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন তিনি। আহমদাবাদ গ্রামের উত্তর মাঠে বিকালে গ্রামবাসী আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। আগামীকাল বৃহস্পতিবার তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর ঘুরে দেখবেন তিনি।

  • [১]