- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আজ ও আগামীকাল ইউপি সচিবদের অবস্থান কর্মসূচি

আজ রবিবার ও আগামীকাল সোমবার দুইদিন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিবদের ৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বাংলাদেশ ইউপি সচিব সমিতি। উক্ত কর্মসূচিতে  
সুনামগঞ্জ জেলার সকল ইউপি সচিবদেরকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আলী  হোসেন। (প্রেস বিজ্ঞপ্তি)

  • [১]