ছাতক প্রতিনিধি
ছাতকে নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান আজ বুধবার ছাতক নৌ-বন্দর পরিদর্শন শেষে বিকেল ৪ টায় স্থানীয় পাবলিক খেলার মাঠে (মন্টুবাবুর মাঠ) জঙ্গি, সন্ত্রাস ও নাশকতা বিরোধী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। তিনি সিলেটের দক্ষিণ সুরমার কামাল বাজার থেকে বিকেল সাড়ে ৩ টায় হেলিকপ্টার যোগে ছাতক পাল্প এন্ড পেপারমিলের হেলিপ্যাডে অবতরণ করে গাড়ি যোগে পাবলিক খেলার মাঠে পৌছবেন।
নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খানের ছাতকে আগমন উপলক্ষে ছাতক-সুনামগঞ্জ সড়কে নির্মাণ করা হয়েছে কয়েকটি তোরণ। পেপারমিল থেকে পাবলিক খেলার মাঠ সভাস্থল পর্যন্ত সড়কের উভয় পাশ বিলবোর্ড ও ডিজিটাল ব্যানারে সজ্জিত করা হয়েছে। জঙ্গি, সন্ত্রাস ও নাশকতা বিরোধী এ সমাবেশ সফল করতে ছাতক পৌরসভার পক্ষে মেয়র আবুল কালাম চৌধুরীর পক্ষে মাইকযোগে ব্যাপক প্রচারণা চালিয়েছেন। বিকেল সাড়ে ৫টায় ছাতক থেকে হযরত শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন বলে সরকার সফর সূচিতে উল্লেখ করা হয়েছে।