- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আজ জগন্নাথদেবের স্নানযাত্রা মহোৎসব

স্টাফ রিপোর্টার
শ্রীশ্রী জগন্নাথদেবের শুভ স্নানযাত্রা মহোৎসব উপলক্ষ্যে আজ সোমবার আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) সুনামগঞ্জ এর উদ্যোগে নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে ভোর ৪ টা ৩০ মিনিটে মঙ্গলারতি, ৭ টা ৩০ মিনিটে গুরুপুজা ও দর্শন আরতি, সকাল ৮টায় শ্রীশ্রী জগন্নাথের লীলা মহিমা পাঠ, সকাল ১০ টায় শ্রীশ্রী জগন্নাথদেবের স্নানযাত্রা মহোৎসব, ১২ টা ৩০ মিনিটে ভোগারতি কীর্তন ও সব শেষে সমবেত     ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ।
শ্রীশ্রী জগন্নাথদেবের এই সমস্ত মহোৎসব জগজ্জীবের কলুষতা গ্লানি বৈষম্য বিভেদ কুন্ঠা বিধৌত করে। মানুষের মনে আশার সঞ্চার করে, যেখানে মানুষ ভগবৎ কৃপা নিয়ে জীবন ভক্তিপুর্ণভাবে অতিবাহিত করবে। বিশেষত স্নানযাত্রার উদযাপন করে মানুষ নিজ হৃদয়কে ভক্তিপ্লুত করে।
দিনব্যাপি বর্ণাঢ্য আয়োজনে সর্বস্তরের ভক্তবৃন্দকে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন ইসকন বাংলাদেশের সুনামগঞ্জ শাখার পরিচালক রাজশ্যাম গোপাল দাস ব্রহ্মচারী।

  • [১]