স্টাফ রিপোর্টার
‘সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ উদযাপিত হতে যাচ্ছে ৪৫ তম জাতীয় সমবায় দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য জেলা সমবায় কার্যালয় ও সদর উপজেলার সমবায়ীদের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হবে সমবায় সমাবেশ, র্যালি ও আলোচনা সভা।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ, অ্যাড.শামছুন নাহার বেগম (শাহানা রব্বানী)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মো. হারুন অর রশীদ।