- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আজ জেলা আইনজীবী সমিতির নির্বাচন

স্টাফ রিপোর্টার
আজ রবিবার সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাড. শায়েক আহমদ ও অ্যাড. রবিউল লেইস রোকেস। সাধারণ সম্পদক পদে অ্যাড. বদর উদ্দিন, অ্যাড. আব্দুল হক, অ্যাড. প্রদীপ আচার্য সেন্টু ও অ্যাড. মিজানুর রহমান, সহ সাধারণ সম্পাদক পদে অ্যাড. আলম নূর হীরা,   অ্যাড. রজত কান্তি সরকার, অ্যাড. জালাল উদ্দিন আসপিয়া ও অ্যাড. পারভেজ আহমদ, অর্থ সম্পাদক পদে অ্যাড. গৌরাঙ্গ পদ দাস ও অ্যাড. শাহীনুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। সমিতির অন্য পদের নেতৃবৃন্দরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। জেলা আইনজীবী সমিতির সভাকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

  • [১]