স্টাফ রিপোর্টার
র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ সুনামগঞ্জ সফরে আসছেন আজ শুক্রবার। তবে এই সফর তাঁর ব্যাক্তিগত ও পারিবারিক বলে জানা গেছে। আজ শুক্রবার র্যাব সিলেট অফিস পরিদর্শন করবেন তিনি। সিলেট পরিদর্শনে আসায় পার্শ্ববর্তী সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের রূপ বৈচিত্র পরিদর্শন করতেই তাঁর এই ব্যক্তিগত সফর বলে জানা গেছে। সফরে পরিবারের লোকজন ও স্বজনরা সাথে থাকবেন। র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদের সুনামগঞ্জ সফরের বিষয়টি দৈনিক সুনামগঞ্জের খবরকে নিশ্চিত করেছেন র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্প এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কাজী মনিরুজ্জামান। ব্যক্তিগত সফর হওয়ায় র্যাব মহাপরিচালক গণমাধ্যম বা অন্য কারো সাথে কথা বলবেন না।