স্টাফ রিপোর্টার, তাহিরপুর
আজ ৪ ডিসেম্ভর তাহিরপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানী পাক হানাদার বাহিনী তাহিরপুর ছেড়ে জামালগঞ্জ উপজেলা হয়ে সুনামগঞ্জ শহরের দিকে পালিয়ে যায়। দিবসটি উদযাপন উপলক্ষ্যে তাহিরপুর মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড ব্যাপক আয়োজন হাতে নিয়েছে। রবিবার সকাল ১০টায় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, ১১ টায় বিজয় র্যালি এবং দুপুর ২ টায় তাহিরপুর পূর্ববাজারে জনসভা।