স্টাফ রিপোর্টার
থিয়েটার সুনামগঞ্জের বর্ষপূর্তি ২০১৭ উপলক্ষে আজ শনিবার সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমীর হাসনরাজা মিলনায়তনে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, কোরিওগ্রাফি, নৃত্য ও শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাসের জীবন-সংগ্রাম নিয়ে হবিগঞ্জের জীবন সংকেত নাট্য গোষ্ঠীর পরিবেশনায় মঞ্চনাটক ‘জ্যোতিসংহিতা মঞ্চায়ন করা হবে। পরে অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় সংগীত শিল্পী আশিক।
থিয়েটার সুনামগঞ্জের বর্ষপূর্তি অনুষ্ঠানে সহযোগিতা করছেন জেলা শিল্পকলা একাডেমী ও শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার।