স্টাফ রিপোর্টার
শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন উদযাপন পরিষদের আয়োজনে সুনামগঞ্জ শ্রী শ্রী কেন্দ্রীয় কালীবাড়ি নাট মন্দির প্রাঙ্গণে আজ মঙ্গলবার ১ ফাল্গুন থেকে ৫ ফাল্গুন শনিবার পর্যন্ত ৫দিন ব্যাপি (২৪ প্রহর) শুরু হচ্ছে।
আজ মঙ্গলবার বিকাল ৪টায় শ্রীমদ্ভাগবত গীতাপাঠ ও ধর্ম সভা, সন্ধ্যা ৭ টায় দরদ্রিদের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে। প্রধান অতিথি হিসাবে বস্ত্র বিতরণ করবেন জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, রাত সাড়ে ৯টায় শুভ অধিবাস ও মঙ্গলঘট স্থাপনের মাধ্যমে পাঁচ দিনব্যাপি হরিনাম কীর্ত্তন অনুষ্ঠানের সূচনা হবে। অধিবাস ও মঙ্গলঘট স্থাপনে কীর্ত্তন পরিবেশন করবেন সিলেটের চৈতন্য সম্প্রদায়ের পদ কীর্ত্তনীয়া নিশিকান্ত তালুকদার।
পাঁচ দিনব্যাপি ২৪ প্রহর হরিনাম সংকীর্ত্তন পরিবেশন করবেন জামালগঞ্জের আদি শ্রীনাম সংঘ, কুমিল্লার মা সিদ্ধেশ্বরী সম্প্রদায়, গোপালগঞ্জের ললিতা সখী সম্প্রদায়, মাদারীপুরের মুক্তিলতা সম্প্রদায়, গোপালগঞ্জের রাধেশ্যাম সম্প্রদায় ও জামালগঞ্জের বেহেলী সম্প্রদায়।
হরিনাম কীর্ত্তন শ্রবনকারী সকল ভক্তবৃন্দের জন্য প্রতিদিনই মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পী।
পাঁচ দিনব্যাপি হরিনাম সংকীর্ত্তন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সকলের সহযোগিতা চেয়ে সোমবার দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন উদযাপন পরিষদ। কেন্দ্রীয় কালীবাড়ি নাট মন্দির প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সাংবাদিকদের সাথে নানা বিষয়ে কথা বলেন, তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পী ও সদস্য কালু কর্মকার।